News Flash

  • Home
  • দিনের খবর
  • Raj Thackeray: ধর্মীয় নয়, অবৈধ লাউডস্পিকার একটি সামাজিক সমস্যা : রাজ ঠাকরে
Image

Raj Thackeray: ধর্মীয় নয়, অবৈধ লাউডস্পিকার একটি সামাজিক সমস্যা : রাজ ঠাকরে

মুম্বই, ৪ মে (হি.স.): অবৈধ লাউডস্পিকারে বিষয়টি ধর্মীয় নয়, সামাজিক সমস্যা। এমনই অভিমত মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের। বুধবার রাজ ঠাকরে বলেছেন, “শুধুমাত্র মসজিদের বিষয় নয়, বেশ কিছু মন্দির আছে যেখানে বেআইনি লাউডস্পিকার চলছে। আমি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছি যে এটি (অবৈধ লাউডস্পিকার) কোনও ধর্মীয় সমস্যা নয় বরং একটি সামাজিক সমস্যা।”

রাজ ঠাকরে আরও বলেছেন, “আমার একটাই দাবি মসজিদ থেকে সমস্ত অবৈধ লাউডস্পিকার অপসারণ করতে হবে, যতক্ষণ না সেগুলি সরানো না হয় ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।” সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বুধবার লাউডস্পিকার ব্যবহার করেছে মুম্বইয়ের ১৩৫টি মসজিদ। এ বিষয়ে মহারাষ্ট্র পুলিশকে রাজ ঠাকরের প্রশ্ন, “আমরা রাজ্যে শান্তি চাই। বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনকারী ১৩৫টি মসজিদের বিরুদ্ধে আপনারা (পুলিশ) কী ব্যবস্থা নিচ্ছেন?আপনারা (পুলিশ) শুধুমাত্র আমাদের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।” রাজ ঠাকরে আরও বলেছেন, “যতক্ষণ না পর্যন্ত সমস্ত অবৈধ লাউডস্পিকার অপসারণ করা হচ্ছে, ততক্ষণ আমরা আজানের সময় মসজিদের বাইরে হনুমান চালিসা বাজিয়ে যাব। সরকার যদি নির্দেশ না মানে তাহলে সুপ্রিম কোর্ট কী করে, তা আমিও দেখতে চাই।” উল্লেখ্য, লাউডস্পিকারে হনুমান চালিশা বাজানোর অভিযোগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কমপক্ষে ২৫০ জন কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে, পুণে-র খালকার হনুমান মন্দিরে মহা আরতি করার অভিযোগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সেক্রেটারি অজয় শিন্ডে-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top