News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Eid-ul-Fitr : কৈলাসহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতর
Image

Eid-ul-Fitr : কৈলাসহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷  বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা রাজ্যের মুসলিম বিশ্বের পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়৷ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়৷ আজকে কৈলাশহর মহাকুমার মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কৈলাশহর বাবুর বাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে৷ বাবুর বাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে কয়েক হাজার মানুষ একসাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন৷ এই নামাজ পাঠ করেন সকাল আটটার সময় হাফিজ আব্দুল সামাদ সাহেব৷ কৈলাশহর এর দ্বিতীয় বৃহত্তম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় টিলা বাজার ঈদগা ময়দান ঈদগা ময়দানের পবিত্র ঈদের নামাজ পাঠ করেন মাওলানা আমিন আলী সাহেব৷

এছাড়াও সকাল ৮ টা ৩০ মিনিটের সময় নুরপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজ বিশাল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই নামাজ পাঠ করান মাওলানা মখলিছুর রহমান কুবঝার ইদগা ময়দানে সকাল ৭:৩০ এর সময় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়৷ লাঠিয়াপুড়া জামে মসজিদে পবিত্র ঈদের নামাজ সকাল ৭:৩০ এর সময় অনুষ্ঠিত হয় নামাজ পাঠ করান কারী ঈমানী মিয়া সাহেব৷সফরী কান্দি জামে মসজিদে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল আটটায় নামাজ পাঠ করেন হাফেজ মাওলানা মুফতি সালেহ আহ্মেদ সাহেব৷ রাঙ্গাউটি ঈদগাহ ময়দানে সকাল আটটায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় নামাজ পাঠ করেন মাওলানা আব্দুস সবুর সাহেব৷ কালের কান্দি জামে মসজিদে সকাল ৭:৩০ এর সময় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় নামাজ পাঠ করেন মাওলানা সাদ্দাম হোসেন সাহেব৷ শ্রীনাথপুর ঈদগাহ ময়দানে ৭:৩০ এর সময় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়৷ গৌরনগর জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৭:৩০ এর সময় নামাজ পাঠ করেন হাফেজ হাবিবুর রহমান জিল্লুর সাহেব৷ প্রত্যেক ঈদগায় ঈদুল ফিতরের নামাজ আদায় করার পর প্রতিটি ইদগা ময়দানে বিশ্ব শান্তির জন্য বিশ্বের সকল দেশের মানুষের জন্য দোয়া করা হয়৷

আজকের এই পবিত্র ঈদের আনন্দ উপভোগ করতে প্রতিবছরের মতো এবছরও প্রত্যেকটি দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রাক্তন মন্ত্রী বিরজীৎ সিনহা৷ এছাড়াও ঈদের শুভেচ্ছা এবং ঈদের আনন্দের সাথে নিজেকে ঈদের আনন্দে শামিল করেন কৈলাশহর এর বিধায়ক মবসর আলী এবং ঈদের কৌশল বিনিময় করেন এবং বিশ্ব শান্তি কামনা করে সকল অংশের মানুষের সুস্বাস্থ্য কামনা করেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোঃ বদরুজ্জামান সাহেব৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top