News Flash

  • Home
  • দিনের খবর
  • Maoist Attack: মাওবাদী হামলার ছক ভেস্তে দিয়ে ঝাড়খণ্ডের জঙ্গলে আইইডি উদ্ধার যৌথ বাহিনীর
Image

Maoist Attack: মাওবাদী হামলার ছক ভেস্তে দিয়ে ঝাড়খণ্ডের জঙ্গলে আইইডি উদ্ধার যৌথ বাহিনীর

রাঁচি, ২ মে (হি.স.) : মাওবাদী হামলার বড়সড় ছক ভেস্তে দিল যৌথ বাহিনী। বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই উদ্ধার হয় তিনটি আইইডি। ঝাড়খণ্ডের চৌবাসা জেলার ঘটনা। মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযানে নামে যৌথ বাহিনী। তখনই গভীর জঙ্গলে লুকানো তিনটি আইইডি বিস্ফোরকের হদিশ পান জওয়ানরা। প্রত্যেকটির ওজন পাঁচ কেজি। জেলা পুলিস জানিয়েছে, বিস্ফোরণে অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারত। প্রাণ হারাতে পারতেন জওয়ানরা। তাই আইইডিগুলো উদ্ধার হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। উদ্ধারের পরই আইইডিগুলো নিষ্ক্রিয় করা হয়।

যৌথ বাহিনীর কাছে খবর ছিল, মাতকরের জঙ্গলের গভীরে আইইডি পুঁতে রাখার পরিকল্পনা করেছে মাওবাদীরা। তল্লাশির সময় প্রত্যেকটি বিস্ফোরক খুঁজে পায় যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, পাথর দিয়ে বিস্ফোরকগুলি ঢাকা ছিল। খবর পেয়ে বম্ব স্কোয়াড এসে সেগুলি নিষ্ক্রিয় করে।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top