News Flash

  • Home
  • দেশ
  • Covid Vaccine: ভারতে ১৮৮.৮৯-কোটি টিকাকরণ সম্পন্ন, কোভিড টেস্ট ৫-লক্ষের নীচেই
Image

Covid Vaccine: ভারতে ১৮৮.৮৯-কোটি টিকাকরণ সম্পন্ন, কোভিড টেস্ট ৫-লক্ষের নীচেই

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৮৮.৮৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২২ লক্ষ ৫৮ হাজার ০৫৯ জন প্রাপক। ফলে ভারতে ১৮৮.৮৯-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৮৮,৮৯,৯০,৯৩৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে ৫-লক্ষের নীচে নেমে এসেছে কোভিড-টেস্টের সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৯ এপ্রিল সারা দিনে ভারতে ৪,৯৬,৬৪০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৩,৭৪,৪২,০২৩-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৯৬,৬৪০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬৮৮ জন।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top