News Flash

  • Home
  • প্রধান খবর
  • Devendra Fadnavis : বিরোধীদের পদদলিত ও হত্যা করতে চায় মহারাষ্ট্র সরকার : দেবেন্দ্র ফড়নবিস
Image

Devendra Fadnavis : বিরোধীদের পদদলিত ও হত্যা করতে চায় মহারাষ্ট্র সরকার : দেবেন্দ্র ফড়নবিস

মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্র বিধানসভা বিরোধী দলনেতা ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস। সোমবার সাংবাদিক সম্মেলনে দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, “বিরোধীদের পদদলিত ও হত্যা করতে চায় মহারাষ্ট্র সরকার।” হনূমান চালিসা পাঠ করা প্রসঙ্গে তিনি বলেছেন, “মহারাষ্ট্রে হনূমান চালিশা পাঠ করা হবে না তো কী পাকিস্তানে? যদি নভনীত ও রবি রানার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়, তাহলে আমরা সবাই হনূমান চালিসা পাঠ করব। সরকারের যদি সাহস থাকে, তাহলে আমাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনার চেষ্টা করুন।”

এনসিপি কর্মীদের প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের আর্জি, “আমি এনসিপি কর্মীদের কাছে অনুরোধ করছি, আমার বাড়ির সামনে এসে আমার সঙ্গে হনুমান চালিসা পাঠ করুন। আমরা সর্বদা হনুমান চালিসা পাঠ করতে থাকব। আমরা দেখতে চাই এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলে কি-না, যদি তা না হয়, আমরা আমাদের রণকৌশল ঠিক করব।”

মহারাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার মহারাষ্ট্র সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক এড়িয়ে গিয়েছেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলের নেতা দেবেন্দ্র ফড়নবিস। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “সর্বদলীয় বৈঠকের জন্য মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিলের কাছ থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি, কিন্তু গত কয়েক দিনে যা ঘটেছে তা বিবেচনা করে আমরা যাইনি। যদি কেউ হিটলারের ভূমিকা নিয়ে থাকে, আমরা মনে করি যোগাযোগের পরিবর্তে যুদ্ধ করাই ভালো।”

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top