News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • NIPCO : হাতের চারটি আঙুল খুইয়েছেন উমরাংসো নিপকো-র এক কর্মচারী, চিকিৎসাধীন জিএমসিতে
Image

NIPCO : হাতের চারটি আঙুল খুইয়েছেন উমরাংসো নিপকো-র এক কর্মচারী, চিকিৎসাধীন জিএমসিতে

উমরাংসো (অসম) ২২ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসো কপিলি নৰ্থ-ইস্টাৰ্ন ইলেক্ট্ৰিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (নিপকো)-এ কর্মরত এক কর্মচারীর দুর্ঘটনার কবলে পড়ে বাম হাতের চারটি আঙুল কেটে গেছে। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ শুক্রবার দুপুর ১২টা নাগাদ উমরাংসোর নিপকোয়। উমরাংসো সরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (জিএমসিএইচ)-এ পাঠিয়ে দিয়েছেন ডাক্তাররা। জানা গেছে, ইতিমধ্যে জিএমসিএইচে তাঁর চিকিৎসা শুরু হয়ে গেছে।

জানা গেছে, থৈ খেলমা নামের ৩৬ বছরের এক ব্যক্তি নিপকোর ইলেকট্রিক্যাল বিভাগের কর্মী। আজ তিনি যখন নিপকোয় কাজ করছিলেন তখন ক্র্যানের সংস্পর্শে গিয়ে তাঁর বাম হাতের চারটি আঙুল সম্পূর্ণ কেটে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উমরাংসো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

উমরাংসো হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, থৈ খেলমার বাম হাতের চারটি আঙুল সম্পূর্ণ কেটে গেছে। এতে তাঁর হাতের শিরা ও হাঁড় সব বেড়িয়ে এসেছে। ফলে খুব বেশি রক্তক্ষরণ হচ্ছিল। কোনও অবস্থাতেই রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ব্যান্ডেজ করে তড়িঘড়ি তাঁকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানান, যত শীঘ্রই রক্তক্ষরণ বন্ধ করা যায় ততই ভালো।

Releated Posts

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরে সংঘর্ষের পর উখরুলে নিরাপত্তা জোরদার, শান্তির আবেদন প্রশাসনের

ইম্ফল, ২৫ এপ্রিল (আইএএনএস) : মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরের উখরুলে গুলিবর্ষণে তিন নিহত, বহু আহত

ইম্ফল, ২৪ এপ্রিল (আইএএনএস): মণিপুরের উখরুল জেলায় শুক্রবার নাগা ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পৃথক গুলিবর্ষণের ঘটনায়…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top