News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CITU : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় মিছিল সিআইটিইউর
Image

CITU : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় মিছিল সিআইটিইউর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং শ্রমজীবীদের মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার রাজধানী আগরতলায় আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত করল সিআইটিইউ৷ মূল্যবৃদ্ধির প্রতিবাদে গর্জে উঠেছেন বাম নেতৃত্ব থেকে শুরু করে কংগ্রেস নেতৃত্বরা৷ প্রত্যেকের অভিযোগের আঙুল বিজেপি সরকারের দিকে৷

এদিন সিআইটিইউ রাজধানীতে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করে৷ এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় নারী-পুরুষ সকল অংশের জনগণকে৷সিআইটিইউ নেতৃত্ব বলেন, ঘুম থেকে উঠার পর সাধারণ মানুষের যে যে জিনিসের প্রয়োজন হয় তার প্রত্যেকটির মূল্য বৃদ্ধি করা হয়েছে৷ পেট্রোপণ্যের দাম একটানা প্রায় ১৫ দিন বৃদ্ধি করা হয়েছে৷ যা সাধারণ মানুষের নাগালের বাইরে৷ শুধু পেট্রোপণ্যের নয় জীবনদায়ী ওষুধ, তার উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে তা সাধারণের হাতের বাইরে চলে গেছে৷ আজ অসাধারণ দিনমজুর মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন দেশজুড়ে৷ সবকিছু বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে৷

সিআইটিইউ নেতৃত্ব বলেন, বাম সরকারের আমলে বছরে দুবার মূল্য সূচক অনুযায়ী বিডিএ বাড়ানো হত৷ অর্থাৎ সরকারি-বেসরকারি, আধা সরকারি প্রত্যেক ক্ষেত্রেই মূল্য সূচক অনুযায়ী পারিশ্রমিক বৃদ্ধি করা হতো৷ কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চার বছরে দ্রব্যমূল্য অতিরিক্ত হারে বৃদ্ধি পেলেও শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি করা হচ্ছে না৷ এছাড়াও সিআইটিইউ নেতৃত্ব কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সরব হন৷  যতদিন পর্যন্ত কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে ততদিন পর্যন্ত সাধারণ মানুষের উপকার কোনোভাবেই সম্ভব নয় বলে অভিযোগ করেন সিআইটিইউ নেতৃত্ব৷ এদিনের এই আন্দোলন মিছিলে জনসমাগম ছিল চোখে পড়ার মতো৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top