News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা : তেলিয়ামুড়া রেল স্টেশনে গাঁজা উদ্ধার
Image

গাঁজা : তেলিয়ামুড়া রেল স্টেশনে গাঁজা উদ্ধার

তেলিয়ামুড়া, ১৭ এপ্রিল : নিত্যনতুন কায়দায় রাজ্য থেকে বহি:রাজ্যে গাঁজা পাচার চালিয়ে যাচ্ছে পাচারকারীরা। তাও আবার রেলের মাধ্যমে। গোপন সূত্রের ভিত্তিতে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এবং ডিআইবি কর্মীরা সাদা পোশাকে তেলিয়ামুড়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। যদিও প্রতিবারের মতোই পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনা তেলিয়ামুড়া রেল পুলিশের অধীনস্থ তেলিয়ামুড়া রেলস্টেশনে রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ।

সংবাদে জানা গেছে, তেলিয়ামুড়া ডিআইবি এবং তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট কর্তব্যরত পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া থেকে গাঁজা ভর্তি ব্যাগ নিয়ে দুইজন যুবক তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে বহি:রাজ্যের উদ্দেশ্যে যাবে। এদিকে এই খবর পেয়ে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এবং ডিআইবি পুলিশকর্মীরা সাদা পোশাকে তেলিয়ামুড়া রেলস্টেশনে অভিযান চালায়। পুলিশের অভিযান আঁচ করতে পেরে দুইজন যুবক তিনটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পুলিশকর্মীরা ফেলে রাখা তিনটি ব্যাগের তল্লাশি চালিয়ে ১৫ প্যাকেটে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে।

Releated Posts

বিদ্যুতের তার ছিঁড়ে টমটমে আগুন, অল্পেতে রক্ষা চালক-যাত্রী; ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৪ এপ্রিল : বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত টমটমের উপর পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

কাঠালিয়ার ভবানীপুর সড়কে নিম্নমানের সংস্কারের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৪ এপ্রিল: দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থার পর সংস্কার কাজ শুরু হলেও, কাজের গুণমান নিয়ে তীব্র ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জোর প্রচার, ময়দানে বিরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। জয় নিশ্চিত করতে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে ক্ষোভ, বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আগরতলা, ৪ এপ্রিল: সোনামুড়া মহকুমার অন্তর্গত ময়নামা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও তীব্র…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top