Hardeep Puri: বিগত ৮ বছরে সুশাসনের নতুন সংজ্ঞা দিয়েছে মোদী সরকার : হরদীপ পুরী

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): বিগত ৮ বছরে সুশাসনের নতুন সংজ্ঞা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা হরদীপ সিং পুরী, বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধবার সকালে দিল্লিতে নিজ বাসভবনে বিজেপির দলীয় পতাকা উত্তোলন করেন হরদীপ সিং পুরী। পরে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বিগত ৮ বছরে সুশাসনের একটি নতুন সংজ্ঞা দিয়েছে-সুশাসনও ভাল রাজনীতি।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরদীপ সিং পুরী আরও বলেছেন, “আমি আপনাদের উত্তর প্রদেশের একটি উদাহরণ দিতে চাই, আমরা সেখানে সাফল্য পেয়েছি কারণ সেখানে দ্রুত এবং আন্তরিকতার সঙ্গে উন্নয়ন করা হয়েছিল।” বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন বিজেপির সমস্ত নেতা ও কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।