News Flash

  • Home
  • দিনের খবর
  • Chief Minister : “ভারতের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ“, দাবী মমতার
Image

Chief Minister : “ভারতের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ“, দাবী মমতার

কলকাতা, ৪ এপ্রিল (হি. স.) : “ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। শ্রীলঙ্কায় আজ মানুষ বিদ্রোহের পথে নেমেছে। ভারতের অর্থনীতির অবস্থা কিন্তু আরও খারাপ।“ সোমবার বগটুইয়ে নিহতদের আত্মীয়দের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল ওই অনুষ্ঠানের শেষে তিনি এই মন্তব্য করেন।


মমতা বলেন, “শ্রীলঙ্কার সঙ্গে আমি আমাদের দেশের তুলনা করি না।তবে বিজেপির উচিৎ এই পরিস্থিতিতে সব দলের সঙ্গে কথা বলা।” তিনি আরও বলেন, “বিজেপি তো যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। ওরা তো বোকা।” দ্রব্যমূল্য নিয়ে কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর তোপ, “রোজ জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের কোনও হুঁশ নেই।”


গত কয়েকদিনে ১৩ বার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। কোনও পরিকল্পনা নেই। গ্যাসের দাম বেড়েছে, পিএফ-এ সুদ কমেছে। রেল থেকে সেল, ব্যাঙ্ক-সব বিক্রি করে দেওয়া হচ্ছে। মানুষ জানেই না ব্যাঙ্ক জমা টাকা বা বিমার টাকা ফেরত পাবে কিনা। জিএসটির টাকা অনেক রাজ্য পাচ্ছে না। ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী সেকথা আমাকে লিখেছেন। দেশের সর্বনাশ হলে তা থেকে কেউ বাঁচবে না। আমি মনে করি দেশের প্রত্যেকটি পার্টিকে ডেকে কীভাবে দেশের অর্থিক পরিস্থিতির উন্নতি করা যায় তা আলোচনা করা উচিত। ইডি-সিবিআই না লাগিয়ে, ফোর্সফুল ডেমোক্রাসি না করে সুস্থ গণতন্ত্র গড়ে তোলা প্রয়োজন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top