News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested : বোকাজানে প্রায় তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত আধাসেনা ও পুলিশের, ধৃত মহিলা সহ তিন
Image

Arrested : বোকাজানে প্রায় তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত আধাসেনা ও পুলিশের, ধৃত মহিলা সহ তিন

ডিফু (অসম), ৪ এপ্রিল (হি.স.) : রাজ্যে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের জোরদার অভিযান অব্যাহত। এমতাবস্থায় আজ সোমবার অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী কারবি আংলং জেলার বোকাজান মহকুমায় অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণের প্রায় তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে আধাসেনা ও পুলিশ। পাশাপাশি দুই সহযোগী সহ জনৈক মহিলা ড্রাগস পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে বোকাজান পুলিশ ও আধাসেনা। ধৃতদের ড্রাগস পাচারচক্রের মূল নায়িকা মণিপুরের সেনাপতি জেলার বাসিন্দা এলএইচ রানিরাও, তার স্বামী পুরুলয় কিংবাখৌনর আরএন সুরিন্দর (৫২) এবং বড়লেংড়ির পিখফ মাও (৪২) বলে শনাক্ত করা হয়েছে।


উল্লেখ্য, গত ১২ জানুয়ারি খটখটি থেকে কুখ্যাত ড্রাগস মাফিয়া বাবা হাজরিকাকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ড্রাগস মাফিয়ার কাছ থেকে বৃহৎ পরিমাণের মাদক সহ একটি দামি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশ ড্রাগস পাচারচক্রের মূল নায়িকা এলএইচ রানিরাও নাম্নী মহিলার তথ্য পায়। এই তথ্যের ভিত্তিতে বোকাজান থানার ওসি জন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল রানিরাওয়ের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রেখেছিল।


অবশেষে আজ বড়লেংড়িতে অভিযান চালিয়ে দুই সহযোগী সহ মহিলা ড্রাগস পাচারচক্রের অন্যতম মূল নায়িকা মণিপুরের সেনাপতি জেলার এলএইচ রানিরাওকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ মহিলা ড্রাগস পাচারকারীর হেফাজত থেকে ৩৩টি সাবানের কেসে ৪০১ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য কমপক্ষে তিন কোটি টাকা হবে বলে ওসি জন দাস জানান।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top