News Flash

  • Home
  • বাণিজ্য
  • HDFC Bank: প্রতিরুপ সংস্থার সঙ্গে মিশছে এইচডিএফসি ব্যাঙ্ক, গ্রাহক পরিষেবা উন্নত করাই লক্ষ্য
Image

HDFC Bank: প্রতিরুপ সংস্থার সঙ্গে মিশছে এইচডিএফসি ব্যাঙ্ক, গ্রাহক পরিষেবা উন্নত করাই লক্ষ্য

মুম্বই, ৪ এপ্রিল (হি.স.): মিশে যাচ্ছে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্ক। সোমবার প্রতিরুপ সংস্থার সঙ্গে মিশে যাওয়ার ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। এই চুক্তির অধীনে, এইচডিএফসি ব্যাঙ্কের ৪১ শতাংশ শেয়ার থাকবে এইচডিএফসি লিমিটেডের। হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (এইচডিএফসি) সোমবার জানিয়েছে, এইচডিএফসি লিমিটেডকে এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে একীভূত করার অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানির শেয়ারহোল্ডার ও পাওনাদার (দেনাদার)ও এই মার্জার প্রক্রিয়ায় যুক্ত হবেন।

এইচডিএফসি জানিয়েছে, প্রস্তাবিত চুক্তির লক্ষ্য এইচডিএফসি ব্যাঙ্কের হাউজিং লোন পোর্টফোলিও উন্নত করা এবং এর বর্তমান গ্রাহক বেস প্রসারিত করা। এদিকে এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের উপর এই মার্জারের সেরকম কোনও প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। এইচডিএফসি লিমিটেড এবং এইচডিএফসি ব্যাঙ্কের এই মার্জারের প্রক্রিয়া ২০২৪ অর্থবছরের দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে সম্পন্ন হবে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top