News Flash

  • Home
  • প্রধান খবর
  • Chief Minister : বাংলাদেশে গরু পাচার হচ্ছে অসম, উত্তরপ্রদেশ হয়ে : অভিযোগ মমতার
Image

Chief Minister : বাংলাদেশে গরু পাচার হচ্ছে অসম, উত্তরপ্রদেশ হয়ে : অভিযোগ মমতার

কলকাতা, ৪ এপ্রিল (হি. স.) : কয়লা, গরু পাচার নিয়ে এবার সরাসরি কেন্দ্রের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের উপরই সমস্ত দায় চাপালেন তিনি।


কয়লা-গরু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে বারবার তৃণমূল নেতাদের দিকে তির ধেয়ে এসেছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই বেশ কয়েকবার দিল্লিতে ইডি, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। এসব নিয়ে এবার কার্যত গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ, ”কয়লা, গরু পাচারের উৎস অন্যত্র। কয়লা খনিগুলো পাহারা দেয় সিআইএসএফ। সীমান্ত দিয়ে গরু পাচারের বিষয়টি বিএসএফের দেখার কথা। এগুলো কিছুই আমাদের হাতে নেই। রাজ্যের কী করার আছে? আর এসব পাচারের উৎস অন্যত্র। কেন্দ্র সেই উৎস বন্ধে কোনও কাজ করছে না।”


এর আগে অভিষেক এ ব্যাপারে তোপ দেগেছিলেন। তাঁর সেই অভিযোগের প্রতিধ্বনি শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। নবান্ন থেকে তিনিও একই বক্তব্য পেশ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম থেকে গরু ও কয়লা পাচার হচ্ছে বাংলাদেশে। কিন্তু এই সবকিছুর উৎস তো অন্য জায়গায়। কেন কেন্দ্র পাচারের উৎস বন্ধ করতে সক্রিয় নয়?” তাঁর আরও বক্তব্য, ”লকডাউনের সময় থেকেই বর্ডার এলাকায় ট্রাক চলাচল নিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তা হয়নি।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইডি-সিবিআইকে কাজে লাগিয়ে স্রেফ বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে কেন্দ্র। বারবার যে কোনও ইস্যুতে কেন্দ্র বিরোধী সুর চড়ালেও কয়লা-গরু পাচার নিয়ে মুখ্যমন্ত্রী তোপ দাগলেন এই প্রথম।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top