News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sudip Roy Barman : ত্রিপুরায় বিজেপিই একমাত্র রাজনৈতিক শত্রু : সুদীপ রায় বর্মণ
Image

Sudip Roy Barman : ত্রিপুরায় বিজেপিই একমাত্র রাজনৈতিক শত্রু : সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৪ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় বিজেপিই একমাত্র রাজনৈতিক শত্রু। অন্য কোন দলের সাথে শত্রুতা নেই। তাই বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার জন্য আবারও বার্তা দিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। তাঁর দাবি, বিজেপির শাসনে দেশ মুঘল কিংবা ব্রিটিশদের শাসনকাল থেকেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বিলোনিয়ায় দাঁড়িয়ে এভাবেই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিহত করার জন্য কংগ্রেস কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন তিনি। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা দাবি করেন, দেশ বাঁচাতে বিকল্প শক্তি একমাত্র কংগ্রেস।

বিজেপির সাথে বিদ্রোহ ঘোষণা করে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন সুদীপ রায় বর্মণ। তাঁর সাথে ছিলেন আশীষ কুমার সাহাও। দুজনেই পুরনো দল কংগ্রেসে ফিরে গেছেন। এরপর থেকেই সুদীপবাবু বিজেপির বিরুদ্ধে আক্রমন আরও তেজি করেছেন। আজ বিলোনিয়ায় যোগদান সভায় দাঁড়িয়ে সেই ঝাঁজ আরও বাড়ালেন।

এদিন তিনি বলেন, দেশ মুঘল কিংবা ব্রিটিশদের শাসন দেখেছে। ব্রিটিশদের ২০০ বছরের রাজত্ব দেশবাসী ভুগেছেন। কিন্ত, আজ বিজেপির শাসন মুঘল এবং ব্রিটিশদের শাসনকেও হার মানিয়েছে। আজকের দিনে দেশের ভয়াবহ পরিস্থিতি মুঘল কিংবা ব্রিটিশ শাসনেও দেখা যায়নি। তাঁর কথায়, আমাদের কাছে বিজেপি একমাত্র রাজনৈতিক শত্রু। তাই, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল একজোট হন। তিনি বলেন, বাইক এবং হেলমেট বাহিনীকে শুধু চিনে রাখুন। সময় হলে জনগণই সমস্ত অপশাসনের জবাব দেবেন।

আজ তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরার পরিস্থিতি উত্তর প্রদেশ এবং বিহার থেকে ভিন্ন। তাই, উত্তর প্রদেশে ভোটের ফলাফলে ঘাবড়ানোর প্রয়োজন নেই। তাঁর সাফ কথা, কংগ্রেসকে শক্তিশালী করতে মনোযোগ দিন। মানুষের কাছে ছুটে যান, তাঁদের সমস্যাকে বোঝার চেষ্টা করুন। সদস্যপদ সংগ্রহে জোর দিন। তবেই, বিজেপিকে মোক্ষম জবাব দেওয়া সম্ভব হবে। তিনি জোর গলায় বলেন, আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি পরাস্ত হবেই। মানুষই সেই পথ প্রশস্ত করবেন।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা বলেন, ত্রিপুরার মানুষের দুঃখ দুর্দশা বিজেপির শাসনে বেড়েই চলেছে। দেশেও একই হাল হয়েছে। তাই, কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। তাঁর দাবি, দেশ বাঁচাতে একমাত্র বিকল্প শক্তি কংগ্রেস।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top