News Flash

  • Home
  • খেলা
  • Football : এ বারের বিশ্বকাপের বল ‘আল রিহলা’
Image

Football : এ বারের বিশ্বকাপের বল ‘আল রিহলা’

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): এবারের বিশ্বকাপে গোলের সংখ্যা বাড়বে কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’ । এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা । আরবি শব্দ আল রিহলা-র অর্থ, দ্য জার্নি। অর্থাৎ যাত্রা। ক্রীড়া প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস এর নির্মাতা । অ্যাডিডাস এর নকশা নির্দেশক ফ্রাঞ্জিস্কা লোফেলম্যান জানিয়েছেন, বলের মধ্যে কাতারের সংস্কৃতি, স্থাপত্য, প্রাচীন নৌকা এবং জাতীয় পতাকার রং এই সব কিছুকে ধরার চেষ্টা করেছে নির্মাতা সংস্থা।


বিশেষজ্ঞরা মনে করছেন এবারের বিশ্বকাপে গোলের সংখ্যা বাড়বে। খেলার গতি বৃদ্ধিতেও সাহায্য করবে। নির্মাতা সংস্থার দাবি, বিশ্বকাপের ইতিহাসে সব থেকে দ্রুত গতির বল আল রিহলা। ঘাসের উপর দিয়ে বাতাসের মধ্যে দিয়ে দ্রুত পৌঁছবে বলটি। লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রেও সব থেকে নিখুঁত কাতার বিশ্বকাপের বল।


১২টি বড় এবং আটটি ছোট প্যানেল ব্যবহার করা হয়েছে বলটিতে। ৩৫০ জন পেশাদার এবং অপেশাদার ফুটবলার বলটি পরীক্ষা করেছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখের অনুশীলনেও ব্যবহার করা হয়েছে আল রিহলা।


২০১৮ বিশ্বকাপের বল টেলস্টারের থেকেও পরিবেশবান্ধব ভাবে তৈরি করা হয়েছে আল রিহলাকে। সংস্থার পণ্য উন্নয়ন বিভাগের সিনিয়র ডিরেক্টর অলিভার হান্ডাকের বলেছেন, ‘‘২০১০-এর জাবুলানির পর বিশ্বকাপের বল নিয়ে বড় সমালোচনা হয়নি। আশা করব এবারও সকলকে খুশি করবে আল রিহলা।’’ চামড়া এবং পলিয়েস্টর ফেব্রিক দিয়ে তৈরি আল রিহলা। কাঁচামাল যথা সম্ভব কম নষ্ট করা হয়েছে। বিশ্বকাপের বল বিক্রি থেকে সংস্থার যে আয় হবে তার এক শতাংশ খরচ করা হবে সমাজ কল্যাণে। ভারতীয় মুদ্রায় আল রিহলার দাম সাড়ে ১২ হাজার টাকারও বেশি।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top