News Flash

  • Home
  • খেলা
  • Cricket : আগামী মাসে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাবে শ্রীলঙ্কা
Image

Cricket : আগামী মাসে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাবে শ্রীলঙ্কা

কলম্বো, ১ এপ্রিল (হি.স.) : বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আগামী মাসেই বাংলাদেশ সফরে যাবেন দিমুথ করুণারত্নেরা। দু’টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।


২০২১ সালের পর আবার বাংলাদেশ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। এবার অবশ্য সীমিত ওভারের ক্রিকেট নয় টেস্ট সিরিজ খেলবে দু’দল। ১৫ মে থেকে প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে ঢাকায়। এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।আইসিসি টেস্ট ক্রমতালিকায় এই মুহুর্তে পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। গত মাসেই ভারতের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি শ্রীলঙ্কা। অন্য দিকে দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারে ক্রিকেটে চমকে দিয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজেও ভাল লড়াই করছেন মোমিনুল হকরা। ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।


২০২১ সালের তিনটি এক দিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যায় শ্রীলঙ্কা। সেই সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই ফলও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দেবে বাংলাদেশকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top