News Flash

  • Home
  • বিদেশ
  • Russia Ukraine : চেরনোবিল ছাড়ল রুশ বাহিনী, বহু ইউক্রেন সেনাকে বন্দি করে নিয়ে যাওয়ার অভিযোগ
Image

Russia Ukraine : চেরনোবিল ছাড়ল রুশ বাহিনী, বহু ইউক্রেন সেনাকে বন্দি করে নিয়ে যাওয়ার অভিযোগ

কিয়েভ, ১ এপ্রিল (হি. স.) : অবশেষে ইউক্রেনের পরমাণুকেন্দ্র চেরনোবিল থেকে পিছু হঠল রুশ সেনা। তবে চেরনোবিলের দখল ছাড়লেও যাওয়ার সময় ইউক্রেনের বহু সেনাকে বন্দি করে নিয়ে গিয়েছে ক্রেমলিন বাহিনী। বৃহস্পতিবার এমনই দাবি করলেন কিয়েভের কর্মকর্তারা।


গত কয়েক সপ্তাহ ধরে বেলারুশ সীমান্তে ইউক্রেনের পরমাণুকেন্দ্র চেরনোবিল দখলে রাখার পর অবশেষে ইউক্রেনের পরমাণুকেন্দ্র থেকে পিছু হঠল রুশ সেনা। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনারগোটম এক বিবৃতিতে জানিয়েছে, ‘রুশ সেনারা চেরনোবিল পারমাণু বিদ্যুৎকেন্দ্র ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ইউক্রেনের কিছু সেনাকে বন্দি করে নিয়ে যায়। ২৪ ফেব্রুয়ারি থেকে এই সেনাদের আটকে রেখেছিল রুশ বাহিনী।’ তবে ঠিক কত জন সেনাকে নিয়ে যাওয়া হয়েছে তা স্পষ্ট নয় বলেও জানিয়েছে ইউক্রেন। চেরনোবিল পারমাণুকেন্দ্রের বুকে শত্রুপক্ষের আর কোনও সেনা নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে। চলে যাওয়ার সময়, পুতিন বাহিনী দু’টি আলাদা দলে ভাগ হয়ে বেলারুশ-ইউক্রেন সীমান্তের দিকে অগ্রসর হয়ে বলেও জানানো হয়েছিল।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top