News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Minister Pranajit Singh Roy : পশ্চিম জেলা পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
Image

Minister Pranajit Singh Roy : পশ্চিম জেলা পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে পশ্চিম জেলা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়,  পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পূর্ত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পদস্থ আধিকারিকরা৷

বৈঠকে বিগত দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্মের পর্যালোচনা করা হয়৷ কাজকর্মের পর্যালোচনা করতে গিয়ে মন্ত্রী প্রণজিত সিংহ রায় রীতিমন অসন্তোষ ব্যক্ত করেন৷ তিনি বলেন সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ আশানুরূপভাবে নির্দিষ্ট সময়ে শেষ করা হয়নি৷ পূর্ত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মধ্যে বোঝাপড়ার অসঙ্গতির কারণে কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন৷ এজন্য উভয় দপ্তরের কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন কৃষিমন্ত্রী৷ তিনি বলেন নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবের কারণেই উন্নয়নমূলক কাজ ব্যাহত হয়েছে৷

রাজ্য সরকার সময়ের কাজ সময়ে শেষ করতে চায়৷ মন্ত্রী বলেন যেসব প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি শীঘ্রই প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে৷ এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রীর নির্দেশ দিয়েছেন৷ সময়ের কাজ সময়ে সম্পন্ন করা না গেলে উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে পড়বে বলেও তিনি ইঙ্গিত দেন৷ মন্ত্রী আরো বলেন সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে থাকে৷এইসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দপ্তর কর্মকর্তাদের৷ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি সঠিক দায়িত্ব পালন না করেন তাহলে সরকারের উন্নয়নমূলক কাজ যথাসময়ে কিভাবে সম্পন্ন হবে সেই প্রশ্ণও তুলেছেন তিনি৷ রাজ্য সরকার এ ধরনের অবহেলা কোন ভাবে বরদাস্ত করতে পারে না৷ এজন্য মন্ত্রী শ্রী সিংহ রায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দপ্তর এর কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন৷

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top