News Flash

  • Home
  • প্রধান খবর
  • Dr Manmohan Vaidya : দেশের প্রতিটি তালুকেই থাকবে সঙ্ঘের একটি শাখা : ডঃ মনমোহন বৈদ্য
Image

Dr Manmohan Vaidya : দেশের প্রতিটি তালুকেই থাকবে সঙ্ঘের একটি শাখা : ডঃ মনমোহন বৈদ্য

আহমেদাবাদ, ১১ মার্চ (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠার ১০০ বছর হচ্ছে ২০২৫ সালে। সঙ্ঘের শতবর্ষ উদযাপনের আগে দেশের প্রতিটি তালুক ও মণ্ডলে শাখা চালু করাই প্রধান লক্ষ্য। এমনটাই জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সহসরকার্যবাহ ডঃ মনমোহন বৈদ্য। বৈদ্য জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে পরিকল্পিতভাবে সঙ্ঘের শাখা সম্প্রসারণ করা হবে।

শুক্রবার থেকে আহমেদাবাদের কর্ণাবতীতে শুরু হয়েছে সঙ্ঘের সর্বভারতীয় প্রতিনিধি সভার বৈঠক। প্রতিনিধি সভার এই বৈঠক চলবে আগামী ১৩ মার্চ, রবিবার পর্যন্ত। সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে ভারত মাতার পূজা করে সভার উদ্বোধন করেন। এদিন সহসরকার্যবাহ ডঃ মনমোহন বৈদ্য ও সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন তথ্য জানিয়েছেন।

ডঃ মনমোহন বৈদ্য জানান, এবার প্রতিনিধি সভার বৈঠকে ১২৪৮ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। শ্রদ্ধেয় সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবতের নির্দেশনায় সভা পরিচালনা করবেন সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। ডঃ মনমোহন বৈদ্য এদিন জানান, ২০২৫ সালে সঙ্ঘ প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষ্যে নিজ নিজ প্রান্তে যে পরিকল্পনা করা হয়েছে, সে বিষয়ে অনুরোধ ও আলোচনা করা হবে এই বৈঠকে। দেশে ৬ হাজার ৫৫৬টি তালুক রয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ স্থানে সঙ্ঘের শাখা রয়েছে। একই সঙ্গে মণ্ডলগুলিতেও পৌঁছে গিয়েছে সঙ্ঘ। বৈদ্য বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের সমস্ত তালুক ও মণ্ডলে সঙ্ঘের কাজ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Releated Posts

বঙ্গ ভোট: ৭৭টি বুথে পুনর্নির্বাচন নিয়ে আজ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবিতে বিজেপির আবেদনের বিষয়ে…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ, অসমে এনডিএর জয়ের আশা, তামিলনাড়ু-কেরল নিয়েও আশাবাদী নেতৃত্ব: এক্সিট পোল ইঙ্গিত

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): একাধিক এক্সিট পোলের পূর্বাভাসে পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের ইঙ্গিত মিলতেই জাতীয় গণতান্ত্রিক…

ByByNews Desk Apr 30, 2026

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top