দেবভূমি আবারও বিজেপির দখলে, উত্তরাখণ্ডে কংগ্রেসের প্রভাব অনেকটাই কমল

দেহরাদূন, ১০ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডে কংগ্রেসকে বহু পিছনে রেখে এগিয়েই চলেছে বিজেপি। ৭০ বিধানসভা আসনের উত্তরাখণ্ডে ৪৬টিতে এগিয়ে আছে বিজেপি। দেবভূমি ফের বিজেপির দখলে যেতে চলছে। কংগ্রেস এগিয়ে ২১টিতে এবং বহুজন সমাজ পার্টি এগিয়ে রয়েছে একটি আসনে। দুপুর একটা নাগাদ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৬টি এগিয়ে গিয়েছে বিজেপি।

কংগ্রেস এগিয়ে রয়েছে ২১টি আসনে, বহুজন সমাজ পার্টি একটি আসনে, নির্দল এগিয়ে দু’টি আসনে। এখনও পর্যন্ত কোনও দল কোনও আসনে জয়লাভ করেনি। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছেন বিজেপি কর্মীরা। শুরু হয়ে গিয়েছে মিষ্টি বিতরণ।