News Flash

  • Home
  • দিনের খবর
  • দেবভূমিতে ৪৮টি আসনে এগিয়ে বিজেপি; কংগ্রেস ১৮, খাতা খুলল বিএসপি
Image

দেবভূমিতে ৪৮টি আসনে এগিয়ে বিজেপি; কংগ্রেস ১৮, খাতা খুলল বিএসপি

দেহরাদূন, ১০ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডে কংগ্রেসকে বহু পিছনে রেখে এগিয়েই রয়েছে বিজেপি। ৭০ বিধানসভা আসনের উত্তরাখণ্ডে ৪৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। দেবভূমি ফের বিজেপির দখলেই যেতে চলছে। কংগ্রেস এগিয়ে ১৮টিতে এবং বহুজন সমাজ পার্টি এগিয়ে রয়েছে দু’টি আসনে। দুপুর তিনটে নাগাদ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টি এগিয়ে গিয়েছে বিজেপি।

কংগ্রেস এগিয়ে রয়েছে ১৮টি আসনে, বহুজন সমাজ পার্টি দু’টি আসনে, নির্দল এগিয়ে দু’টি আসনে। এখনও পর্যন্ত কোনও দল কোনও আসনে জয়লাভ করেনি। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছেন বিজেপি কর্মীরা। শুরু হয়ে গিয়েছে মিষ্টি বিতরণ।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top