নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): ‘অপারেশন গঙ্গা’ অভিযানের অধীনে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ভারত সরকার। এই অভিযানের আওতায় রোমানিয়ার সুসেভা থেকে মাতৃভূমিতে ফিরলেন ইউক্রেনে আটকে থাকা ২০০ জন ভারতীয়। বিশেষ বিমানে মঙ্গলবার দিল্লিতে এসে পৌঁছেছেন ২০০ জন ভারতীয়।
মাতৃভূমিতে ফেরার পর সকলেই ভারত সরকার ও ভারতীয় দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ইউক্রেন থেকে দিল্লিতে ফিরে এক পড়ুয়া জানিয়েছেন, “আমরা যখন বাসে চেপে গন্তব্যে যাচ্ছিলাম, তখন কোনও বোমা হামলা হয়নি। সরকার এবং আমাদের দূতাবাস আমাদের অনেক সাহায্য করেছে, আমরা ফিরে আসতে পেরে খুব খুশি।”

