News Flash

  • Home
  • বিদেশ
  • Russia: রাশিয়ায় সম্পূর্ণ পরিষেবা বন্ধ হল নেটফ্লিক্সের
Image

Russia: রাশিয়ায় সম্পূর্ণ পরিষেবা বন্ধ হল নেটফ্লিক্সের

মস্কো, ৭ মার্চ (হি. স.) রাশিয়ায় যাবতীয় পরিষেবা বন্ধ করল অনলাইন বিনোদন স্ট্রিমিং সংস্থা নেটফ্লিক্স । ইউক্রেনের উপর রাশিয়া বিনা প্ররোচনাতেই যেভাবে সামরিক অভিযান শুরু করেছে, তার শাস্তি হিসাবেই এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন সংবাদমাধ্যমগুলির।

সূত্রের খবর, নিজেদের প্রযোজনার তৈরি নানা অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ পরিষেবাই এবার বন্ধ করে দেওয়া হল। নেটফ্লিক্স সংস্থার এক মুখপাত্র এক ম্যাগাজিনে সাক্ষাৎকারে বলেন, “বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেই আমরা আপাতত রাশিয়ায় নিজেদের পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তবে সংস্থার তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি। বিশ্বজুড়ে নেটফ্লিক্সের বিপুল জনপ্রিয়তা ও গ্রহক থাকলেও, পশ্চিমী দেশগুলির তুলনায় রাশিয়ায় নেটফ্লিক্সের গ্রাহকের সংখ্যা তুলনামূলকভাবে কম। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ায় নেটফ্লিক্সের ১০ লক্ষের বেশি গ্রাহক রয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের উপরে সামরিক অভিযান শুরুর ঘোষণা করার পরই একের পর এক সংস্থা তাদের পরিষেবা বন্ধ করে দিচ্ছে। ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশ রাশিয়ায় আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন: ভারত ও নরওয়ে সোমবার পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকার এবং দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Jun 15, 2026

ব্রাতিস্লাভায় স্লোভাক প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক মোদির, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top