News Flash

  • Home
  • দেশ
  • Covid Vaccine: ভারতে ১৭৯-কোটি ছুঁইছুঁই টিকাকরণ, ২৪ ঘন্টায় টিকা পেলেন মাত্র ৪-লক্ষাধিক প্রাপক
Image

Covid Vaccine: ভারতে ১৭৯-কোটি ছুঁইছুঁই টিকাকরণ, ২৪ ঘন্টায় টিকা পেলেন মাত্র ৪-লক্ষাধিক প্রাপক

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): ভারতে ১৭৯-কোটির দোরগোড়ায় পৌঁছে গেল কোভিড-টিকাকরণ। তবে, বিগত ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে অনেকটাই কম। সোমবার সকাল আটটা পর্যন্ত দেশে সার্বিক টিকাকরণ ১৭৮.৯০-কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন মাত্র ৪ লক্ষ ৮০ হাজার ১৪৪ জন প্রাপক। ফলে ভারতে ১৭৮.৯০-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৭৮,৯০,৬১,৮৮৭ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, সোমবার সকাল পর্যন্ত ৭৭.৩৪-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৬ মার্চ সারা দিনে ভারতে ৬,১২,৯২৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৭,৩৪,৩৭,১৭২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৬,১২,৯২৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬২ জন।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top