নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ মার্চ৷৷ রবিবার দুপুরে এক পাষান্ড পুত্রের হাতে রক্তাক্ত জন্মদাতা পিতা৷
ঘটনা বিশালগড় থানাদিন জাঙ্গালিয়া এলাকায়৷ এর আগেও বহুবার জন্মদাতা পিতাকে প্রাণে মারার চেষ্টা করে ব্যর্থ হয়৷ কারন একটাই টাকা চাই৷কোন একসময় জয়ন্ত কুমার দাস টিএস আরে চাকুরি করতেন৷বর্তমানে তার কুকর্মের কারনে চাকুরি ছেড়ে দিতে হয়েছে৷তার অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি পরিবারের কেউ৷ এমনকি তার নাবালিকা শিশু কন্যাটিও৷এখন পাষান্ড পুত্রের কাছ থেকে প্রান বাঁচাতে তার জন্মদাত্রি মা’’ও বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়ি৷বহুবার তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল৷ বিভিন্ন রকম নেশায় ট্যাবলেট থেকে শুরু করে কোনটাই বাধ যায়নি বলে অভিযোগ করেন জন্মদাতা পিতা৷
তিনি আরও জানান পাষাণ্ড পুত্র জয়ন্ত কুমার দাস প্রতিদিন কোন না ভাবে প্রানে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ রবিবার ফের তার পিতাকে প্রানে মারার চেষ্টা করেন৷বর্তমানে পাশান্ড পুত্র পলাতক বলে জানা গেছে৷পুলিশ তার বিরুদ্ধে কি ব্যাবস্থা গ্রহন করে তা দেখার৷

