News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: বারাণসী রেল স্টেশন পরিদর্শন প্রধানমন্ত্রীর, কথা বললেন সাধারণ যাত্রীদের সঙ্গে
Image

Narendra Modi: বারাণসী রেল স্টেশন পরিদর্শন প্রধানমন্ত্রীর, কথা বললেন সাধারণ যাত্রীদের সঙ্গে

বারাণসী, ৫ মার্চ (হি.স.): শুক্রবার বিকেলেই বারাণসীতে বিরাট রোড-শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোড-শো শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই, শুক্রবার রাতে আচমকাই প্রধানমন্ত্রী পৌঁছে যান বারাণসী ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। প্রধানমন্ত্রী নিজেই রেল স্টেশন ঘুরে দেখেন, কথা বলেন বিভিন্ন দোকানদারদের সঙ্গে। রাতে আচমকাই প্রধানমন্ত্রীকে রেল স্টেশনে দেখে চমকে যান উপস্থিত যাত্রীরা।

‘মোদী, মোদী’ ধ্বনি মুখরিত হতে থাকে স্টেশনে উপস্থিত সমস্ত যাত্রীদের মুখে। প্রধানমন্ত্রী কথা বলেছেন সাধারণ যাত্রীদের সঙ্গেও। দেশের প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদকে খুব কাছ থেকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন যাত্রীরা, বারাণসী ক্যান্টনমেন্ট রেল স্টেশনে উপস্থিত প্রায় সকলেই নিজেদের ফোনে প্রধানমন্ত্রীর ছবি তুলতে থাকেন। অনেকটা সময় বারাণসী ক্যান্টনমেন্ট রেল স্টেশনে কাটানোর পর ফিরে যান প্রধানমন্ত্রী।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top