News Flash

  • Home
  • খেলা
  • Shane Warne : ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন, কালো ব্যান্ড পরে খেলতে নামল ভারত-শ্রীলঙ্কা
Image

Shane Warne : ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন, কালো ব্যান্ড পরে খেলতে নামল ভারত-শ্রীলঙ্কা

মোহালি, ৫ মার্চ (হি.স.) : কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে মোহালি টেস্টে শোকের আবহ। শনিবার টেস্টে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ওয়ার্নকে শ্রদ্ধা জানাল ভারত এবং শ্রীলঙ্কা- দুই দলই। তবে শুধু ওয়ার্ন একা নন, রডনি মার্শকেও এ দিন শ্রদ্ধা জানানো হয়। ম্যাচের আগে দুই দলই এক মিনিটের নীরবতা পালন করে। সেই সঙ্গে ভারত এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা কালো ব্যান্ড পরে খেলতে নেমেছেন।

প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। ১৯৯২ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয় ওয়ার্নের। ১৫ বছরের ক্রিকেট জীবনে মোট ১৯৪ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২৯৩ উইকেট। ১৯৯৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে যে বলে বোল্ড করেছিলেন সেটা শতবর্ষের সেরা ডেলিভারি হিসেবে খ্যাত। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন প্রয়াত অজি স্পিনার। পাঁচবার অ্যাশেজ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়ার্ন। বেশ কয়েকবার উইজডেনের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের মধ্যে অন্যতম তিনি। টেস্ট এবং একদিনের ক্রিকেট সমান দাপটের সঙ্গে খেলেছেন। ক্রিকেটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও ছিল বর্ণময়। একটা ফ্লাম্বয়েন্ট ইমেজ ছিল ওয়ার্নের। মজার ছলে অস্ট্রেলিয়া ক্রিকেটের ‘ব্যাড বয়’ বলে ডাকা হত তাঁকে। অবসরের পরেও ধারাভাষ্যকার হিসেবে তিনি যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে। ওয়ার্নের আকস্মিক মৃত্যু যেন বড় ধাক্কা ক্রিকেট মহলের কাছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top