News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: উন্নয়নের লক্ষ্যে দিন-রাত কাজ করতে পারে এমন নেতৃত্বের প্রয়োজন উত্তর প্রদেশে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: উন্নয়নের লক্ষ্যে দিন-রাত কাজ করতে পারে এমন নেতৃত্বের প্রয়োজন উত্তর প্রদেশে : প্রধানমন্ত্রী

মির্জাপুর, ৪ মার্চ (হি.স.): উন্নয়নের লক্ষ্যে দিন-রাত কাজ করতে পারে এমন নেতৃত্বের প্রয়োজন উত্তর প্রদেশে। দেশ চেতনায় উদ্বুদ্ধ এমন নেতৃত্বের প্রয়োজন উত্তর প্রদেশে, উত্তর প্রদেশে প্রয়োজন সৎ নেতৃত্বের। শুক্রবার উত্তর প্রদেশের মির্জাপুরে একটি নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশে বিজেপি পুনরায় ক্ষমতায় আসতে চলেছে বলে এদিন দাবি করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অপারেশন বন্দে ভারত, অপারেশন দেবী শক্তি ও অপারেশন গঙ্গার প্রসঙ্গ উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, “বর্তমানে গোটা বিশ্ব এই শতাব্দীর অত্যন্ত দুর্বল পর্যায়ে রয়েছে। মহামারী, অস্থিরতা, অনিশ্চয়তা বর্তমানে বিশ্বের অনেক দেশেই প্রভাব ফেলছে। সংকট যতই গভীর হোক না কেন, ভারতের প্রচেষ্টা তার থেকেও বড় ও দৃঢ়প্রতিজ্ঞ।”

প্রধানমন্ত্রীর কথায়, “মির্জাপুর ও উত্তর প্রদেশের উন্নয়ন দেশের উন্নয়নে গতি প্রদান করে। ভারতের সামর্থ্য ও শক্তি বাড়াতে মির্জাপুর ও ভাদোহির জনগণের এক-একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, “পরিবারপন্থীদের ইতিহাস হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, উত্তর প্রদেশকে লুটপাটের। তাঁদের ইতিহাস সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া ও দাঙ্গাবাজদের সাহায্য করার। এই পরিবারপন্থীদের অভিধানে পরিশ্রম শব্দই নেই। দরিদ্রদের সাহায্য করার জন্য, গরীবদের নিয়ে তাঁদের চিন্তা করার সময় নেই। এরা কখনই দেশ ও উত্তর প্রদেশকে শক্তিশালী করতে পারবে না।” উত্তর প্রদেশের জনগণের কাছে প্রধানমন্ত্রীর আহ্বান, “কাঁধে কাঁধ মিলিয়ে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন। আপনাদেরই ভোট উত্তর প্রদেশ ও ভারতের স্বপ্নকে পূরণ করতে পারবে।”

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top