News Flash

  • Home
  • বিদেশ
  • French President Emmanuel Macron : যুদ্ধ-সংকট আরও গভীর হবে, দেশবাসীকে সতর্ক করলেন ফরাসি প্রেসিডেন্ট
Image

French President Emmanuel Macron : যুদ্ধ-সংকট আরও গভীর হবে, দেশবাসীকে সতর্ক করলেন ফরাসি প্রেসিডেন্ট

প্যারিস, ৩ মার্চ (হি.স.) : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আরও অনেক দিন চলতে পারে বলে মনে করছে পশ্চিমি দুনিয়া। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ বুধবার রাতে ১৪ মিনিট ধরে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বলেছেন, আগামী দিনে এই সংকট আরও ঘনীভূত হবে। এর ফলে ফ্রান্সেও অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। সরকার সেই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করারও চেষ্টা করছে।

তিনি ভাষণে ফরাসি জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, আমরা এক নতুন যুগে প্রবেশ করতে চলেছি। গণতন্ত্র আজ চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইউরোপের যুদ্ধ আর ইতিহাস বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।


ওই ভাষণে ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার কোনও বাসনা নেই পশ্চিমি দুনিয়ার। এই প্রসঙ্গেই তাঁর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে যোগাযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে ফরাসির প্রেসিডেন্ট জানান, যুদ্ধ শুরু হওয়ার পর পুতিনের সঙ্গে তার দুবার কথা হয়েছে। তিনি বলেন, আমরা চাই এই যুদ্ধ যেন আরও ছড়িয়ে না পড়ে। সেই কারণেই আমি পুতিনের সঙ্গে কথা বলেছি। যুদ্ধের হুমকির পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নিতে হবে। তবে এই হুমকি আসছে রাশিয়ার জনগণের তরফে নয়, আসছে ভ্লাদিমির পুতিনের কাছ থেকে। যে পুতিন নিজের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি নিজেই ভঙ্গ করেছেন।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top