News Flash

  • Home
  • খেলা
  • World Test Championship Rohit Sharma : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিয়ে চিন্তিত রোহিত
Image

World Test Championship Rohit Sharma : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিয়ে চিন্তিত রোহিত

মোহালি, ৩ মার্চ (হি.স.): শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে অনুষ্ঠিত সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের জায়গা মজবুত করতে সতর্ক রোহিত শর্মা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে পরিকল্পনা করে এগোচ্ছেন ভারত অধিনায়ক ।

ভারতের জন্য এই টেস্টটি বিভিন্ন দিক থেকে বিশেষ হতে চলেছে। যেখানে রোহিত শর্মা প্রথমবারের মত টেস্ট দলের অধিনায়কত্ব করবেন। বিরাট কোহলি তার শততম টেস্ট ম্যাচ খেলবেন। এছাড়া দীর্ঘদিন পর আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারাকে ছাড়াই টেস্ট খেলবে ভারতীয় দল। ম্যাচের প্রাক্কালে অধিনায়ক রোহিত শর্মা মিডিয়ার সাথে কথা বলার সময় এই সমস্ত বিষয় তুলে ধরেন। এর সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের পরিকল্পনার কথা বলেন রোহিত শর্মা।

ভারতীয় দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে রয়েছে এবং সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘এটি একটি চ্যালেঞ্জিং যাত্রা। আমরা টেবিলের মাঝখানে রয়েছি। আমরা যে প্রতিটি ম্যাচ খেলব তা এখান থেকে গুরুত্বপূর্ণ হবে। বর্তমান সময়ে থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নয়টি টেস্ট আমাদের খেলতে হবে। মনে হচ্ছে আমাদের প্রায় সব ম্যাচ জিততে হবে।’

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top