News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ukraine Union Minister Piyush Goel : ইউক্রেন থেকে উদ্ধারে ‘ভারতীয়দের আশার সেতু মোদীজি’, কার্টুন পোস্ট কেন্দ্রীয় মন্ত্রীর
Image

Ukraine Union Minister Piyush Goel : ইউক্রেন থেকে উদ্ধারে ‘ভারতীয়দের আশার সেতু মোদীজি’, কার্টুন পোস্ট কেন্দ্রীয় মন্ত্রীর

নয়াদিল্লি, ৩ মার্চ (হি. স.) : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া নিজেদের নাগরিকদের ফেরাতে ব্যস্ত অন্যান্য দেশ। যদিও ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে কোনও ভূমিকায় দেখা যাচ্ছে না প্রধানমন্ত্রীর। এমনটাই দাবি বিরোধীদের । তবে বিরোধীদের দাবি যে সঠিক নয় তা একটি কার্টুন পোস্ট করে বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘কু’তে একটি কার্টুন শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি নদীতে ব্রিজের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। নদীর এক প্রান্তে রয়েছে ইউক্রেন এবং অন্য প্রান্তে রয়েছে ভারত। যেখানে অন্যান্য দেশের নাগরিকরা নিজেদের সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করেও সাহায্য পাচ্ছেন না, সেখানে ইউক্রেনে আটকে পড়া পড়ুয়ারা মোদীর কাঁধের উপর দিয়ে হেঁটে নদী পারাপার করে ভারতে আসছেন।


তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীজি হলেন ভারতীয়দের আশার সেতু।’ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকেই বোঝাতে চেয়েছেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় মন্ত্রীর শেয়ার করা এই পোস্টটি ব্যাপক ভাইরাল হয়েছে। অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্য, আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য দেশ নিজেদের নাগরিকদের ইউক্রেন থেকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না। শুধুমাত্র ভারতেই নিজের দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।


প্রসঙ্গত, ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এখনও পর্যন্ত ১৭০০০ ভারতীয়কে নিরাপদে সরিয়ে আনা হয়েছ। যারমধ্যে, ৩৭৭৬ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে। ভারতীয় বায়ুসেনার ১৯ টি বিমানের মাধ্যমে প্রতিবেশী দেশগুলি থেকে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ চলছে।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top