আগরতলা, ৩ মার্চ : ককবরক ভাষার স্বীকৃতি আদায়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন ধনঞ্জয় ত্রিপুরা। ৩ মার্চ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস। এদিন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ককবরক ভাষা স্বীকৃতির দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আগরতলা ছাড়াও গন্ডাছড়া, শান্তিরবাজার সহ বিভিন্ন স্থানে শহীদান দিবস পালনের খবর মিলেছে।
খোয়াই সিপিআইএম কার্যালয়ের সামনে উপলক্ষে এক শহীদান দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে শহীদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিধায়ক নির্মল বিশ্বাস। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নির্মল বিশ্বাস বলেন, ১৯৭৫ সালের ৩ মার্চ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন ধনঞ্জয় ত্রিপুরা। তার সেই রক্ত বৃথা যায়নি। রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর ককবরক ভাষাকে রাজ্যের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

