News Flash

  • Home
  • দিনের খবর
  • Autopsy Anis Khan : দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য সোমবার কবর থেকে তোলা হবে আনিসের দেহ
Image

Autopsy Anis Khan : দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য সোমবার কবর থেকে তোলা হবে আনিসের দেহ

আমতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে আমতার মৃত ছাত্র নেতা আনিস খানের।এর জন্য  সোমবার সকাল ১০টায় মৃত ছাত্রনেতা আনিস খানের দেহ তোলা হবে। আনিসের পরিবারের তরফেও এ ব্যাপারে পুলিশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।  


শনিবার ভোরে কবর থেকে আনিসের দেহ তোলা নিয়ে ধুন্ধুমার হয় আমতার দক্ষিণ খান পাড়ায়। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য এদিন আনিসের দেহ আনতে গ্রামে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে ফাঁকা হাতেই ফিরে আসতে হয় তদন্তকারীদের। শুক্রবারই আনিসের বাবা সালেম খান ময়নাতদন্তের জন্য দুদিন সময় চেয়ে নেন। অসুস্থতার কারণে শনিবার দেহ তোলাতে রাজি হননি তিনি। অথচ শনিবার ভোর পাঁচটা নাগাদ দেহ তুলতে যায় সিট ও পুলিসবাহিনী। তারপরই শুরু হয় অশান্তি। সিট দেহ চুরি করতে এসেছে বলেও অভিযোগ করে আনিসের পরিবার। দাদা সাবির খান বলেন, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দেহ তুলে ময়নাতদন্তে রাজি হয়েছিলাম আমরা। অসুস্থতার কারণে শুধু একটু সময় চেয়েছিলাম। তারপরও রাতের অন্ধকারে ওরা চলে এল। তবে এই বিতর্কের মধ্যে সোমবার সকাল ১০টায় মৃত ছাত্রনেতা আনিস খানের দেহ তোলা হবে। এবিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে আনিসের পরিবার । 

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top