News Flash

  • Home
  • খেলা
  • Rafael Nadal: ফের একবার মেদভেদেভকে হারালেন নাদাল
Image

Rafael Nadal: ফের একবার মেদভেদেভকে হারালেন নাদাল

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের পর এবার অ্যাকাপুলকোয় এটিপি ৫০০ ইভেন্টে ফের একবার রাশিয়ান তারকা দানিইয়েল মেদভেদেভকে পরাজিত করলেন স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনে দুই সেটে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে মেদভেদেভকে হারিয়ে রেকর্ড ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রাফায়েল ।

ম্যাক্সিকোয় অ্যাকাপুলকোয় বিশ্বের নতুন এক নম্বর তারকা মেদভেদেভের প্রথম সার্ভেই নাদাল জোড়া ব্রেক পয়েন্টের সুযোগ পান। মিনিট কয়েক পরেই মেদভেদেভের সার্ভিস ব্রেক করে ৩-১ এগিয়ে যান স্প্যানিশ কিংবদন্তি। শেষমেশ ৬-৩ ব্যবধানে প্রথম সেট নিজের নামে করেন নাদাল।দ্বিতীয় সেটের শুরুতেই আবারও সার্ভিস ব্রেক করে ১-০ এগিয়ে যান নাদাল। তবে মেদভেদেভও কামব্যাকের আশা জাগিয়ে লড়াই শুরু করেন। মেদভেদেভের ব্যাকহ্যান্ড ড্রপ শট নাদালকে বেশ সমস্যায়ও ফেলে। কিন্তু নাদালই শেষ হাসিটা হাসেন। মেদভেদেভের আনফোর্সড এররেই ৬-৩ ব্যবধানে দ্বিতীয় সেট ও ম্য়াচ জিতে নেন নাদাল। অ্যাকাপুলকোয় নিজের চতুর্থ খেতাবের লক্ষ্যে ব্রিটেনের এক নম্বর তারকা ক্যামরন নরির বিরুদ্ধে ফাইনালে কোর্টে নামবেন তিনি। গ্রিক তারকা স্টেফানোস সিসিপাসকে আরেক সেমিফাইনালে ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে ষষ্ঠ বাছাই নরি ফাইনালে নিজের জায়গা পাকা করেন। স্ট্রেট সেটে ম্যাচ জিততে এক ঘন্টা ১৮ মিনিট সময় নেন নরি।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top