News Flash

  • Home
  • দিনের খবর
  • Nawab Malik: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি, মোটেও হতাশ নন এই এনসিপি নেতা
Image

Nawab Malik: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি, মোটেও হতাশ নন এই এনসিপি নেতা

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত অর্থ তছরূপ মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার বেশ কয়েকঘন্টা জেরা করার পর নবাব মালিককে গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেও, মোটেও হতাশ দেখা যায়নি এনসিপি-র এই নেতাকে। এদিন গ্রেফতার করার পর নবাব মালিককে ইডি-র দফতরের বাইরে যখন নিয়ে আসা হয়, তখন তাঁর মুখে হাসি দেখা যায়। পরে নবাব মালিককে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার সকালেই মুম্বইয়ের বাসভবন থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল নবাব মালিককে। ইডি-র গাড়িতেই তাঁকে মুম্বইয়ের দফতরে নিয়ে যাওয়া হয়, সেখানে জিজ্ঞাসাবাদের পর তাঁকে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কিত একটি সম্পত্তি মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে, নবাব মালিককে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ায় ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও মহারাষ্ট্রের মন্ত্রী জয়ন্ত পাটিল। সঞ্জয় রাউত বলেছেন, “নবাব মালিক একজন সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী। ইডি যেভাবে তাঁকে তাঁর বাড়ি থেকে নিয়ে গিয়েছে তা মহারাষ্ট্র সরকারের কাছে চ্যালেঞ্জ। আমাদের রাজ্যে এসে কেন্দ্রীয় সংস্থাগুলি একজন মন্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে, ২০২৪ সালের পরে, আপনাদেরও তদন্ত করা হবে। এটা মাথায় রাখবেন।”

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top