News Flash

Image

Punjab vote : পঞ্জাব ভোট: সংযুক্ত যমজ ভোট দিলেন অমৃতসরে

অমৃতসর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার সংযুক্ত যমজ সোহনা এবং মোহনা অমৃতসর জেলার মানওয়ালে তাদের ভোট দিয়েছেন। তাদের দুজনকেই আলাদা ভোটার হিসেবে গণ্য করা হবে। এদিন তারা ১০১ নম্বর ভোটকেন্দ্রে ভোট দেন।তাদের ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য রিটার্নিং অফিসার তাদের কালো চশমা সরবরাহ করেন। তাদের ভোটের ভিডিওগ্রাফিও করা হয়েছে।

“এটি একটি খুব অনন্য নজির। তারা সংযুক্ত হওয়া সত্বেও দুজন পৃথক ভোটার। তারা ভোটারদের আইকন। ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য তাদের কালো চশমার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল,” সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার জানিয়েছেন।
কড়া নিরাপত্তার মধ্যে রবিবার সকাল ৮টায় পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য ১১৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটপর্ব শুরু হয় সকাল আটটায়। মোট ২,৯৫২টি পোলিং বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। ভোটপর্ব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে করতে তৎপর নির্বাচন কমিশন। পঞ্জাবে এদিন ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর।

মোট ভোটারের সংখ্যা ২,১৪,৯৯,৮০৪, তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১,১২,৯৮,০৮১, মহিলা ভোটার ১,০২,০০,৯৯৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭২৭ জন। ১১৭টি বিধানসভা আসনে ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর। তাঁদের মধ্যে ১,২০৯ জন পুরুষ প্রার্থী, বাকি ৯৩ জন মহিলা।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top