News Flash

  • Home
  • প্রধান খবর
  • Lalu Yadav : লালু যাদবের আপাতত ডায়ালাইসিসের প্রয়োজন নেই : ডাঃ বিদ্যাপতি
Image

Lalu Yadav : লালু যাদবের আপাতত ডায়ালাইসিসের প্রয়োজন নেই : ডাঃ বিদ্যাপতি

রাঁচি, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ার পর রিমস-এর পেয়িং ওয়ার্ডে ভর্তি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের মেডিকেল রিপোর্ট এসেছে। তার চিকিৎসা করা ডাঃ বিদ্যাপতি জানান, ইতিমধ্যে তার কিডনির অবস্থার অবনতি হয়েছে। ইজিএফআর পরীক্ষার রিপোর্ট ২০ শতাংশের কাছাকাছি তবে ইলেক্ট্রোলাইটের অবস্থা ঠিক আছে। বর্তমানে ডায়ালাইসিসের প্রয়োজন নেই।

শুক্রবার ডক্টর বিদ্যাপতি জানান, বর্তমানে লালুর সুগার ও বিপি বেড়েছে। বিপি ওষুধের ডোজ বাড়ানো হয়েছে। বাকি ওষুধ এইমস-এর চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী দেওয়া হচ্ছে। চিকিৎসক দলের তরফে লালুকে প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে দিনে মাত্র আধা লিটার জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।পাশাপাশি খাবারে পনির, ডিম, মাছ, মাটন ও মুরগি না দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, লালুর ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগ, কিডনিতে পাথর, স্ট্রেস, থ্যালাসেমিয়া, প্রোস্টেট বৃদ্ধি, ইউরিক অ্যাসিড বৃদ্ধি, মস্তিষ্ক সংক্রান্ত রোগ, দুর্বল প্রতিরোধ ক্ষমতা, ডান কাঁধের হাড়ের সমস্যা, পায়ে ব্যথায় ভুগছেন তিনি । হাড়ের সমস্যা ও চোখের সমস্যা রয়েছে তার।

লালুকে পশুখাদ্য কেলেঙ্কারির ডোরান্ডা ট্রেজারি মামলায় বিশেষ সিবিআই আদালত দোষী সাব্যস্ত করার পরে ১৫ ফেব্রুয়ারি তাকে রিমস-এ ভর্তি করা হয়েছে। এখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর বুধবার তাদের তদন্তের জন্য অনেক নমুনা নেওয়া হয়। এখন তার রিপোর্ট এসেছে। লালুর দেখাশোনার জন্য সাত সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে। যারা লালুর পর্যবেক্ষণ করছেন।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top