News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: দেশের জনগণকে সুরক্ষিত করার কাজ করেছে বিজেপি : অমিত শাহ
Image

Amit Shah: দেশের জনগণকে সুরক্ষিত করার কাজ করেছে বিজেপি : অমিত শাহ

আউরাইয়া, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): দেশের জনগণকে সুরক্ষিত করার কাজ করেছে বিজেপি। মঙ্গলবার উত্তর প্রদেশের আউরাইয়ার নির্বাচনী জনসভা থেকে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে আক্রমণ করেছেন কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “মোদীজি যদি দেশের ১৩০ কোটি নাগরিক ও উত্তর প্রদেশের ২২ কোটি জনগণকে ভ্যাকসিন না দিতেন, তাহলে আমরা এখন করোনার তৃতীয় ঢেউ থেকে সুরক্ষিত হতাম না। দেশের জনগণকে সুরক্ষিত করার কাজ করেছে বিজেপি। করোনাকালে গোটা বিশ্ব ভাবছিল দরিদ্ররা কি খাবে? কিন্তু, মোদীজি দেশের ৮০ কোটি ও উত্তর প্রদেশের ১৫ কোটি দরিদ্রদের প্রতি মাসে ৫ কিলোগ্রাম খাদ্যশস্য বিনামূল্যে দেওয়ার কাজ করেছেন।”

সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, “সপা-বসপা উত্তর প্রদেশে ১৫ বছর ধরে শাসন করেছে, কোনও গরিবের বাড়িতে গ্যাস সংযোগ পৌঁছয়নি। বিজেপি সরকার গঠনের পর মোদীজি উত্তর প্রদেশের কোটি ৬৭ লক্ষ মা-বোনদের গ্যাস সংযোগ দেওয়ার কাজ করেছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, হোলি এবং দীপাবলির সময় বিনামূল্যে একটি সিলিন্ডার দেওয়ার কাজ করব আমরা।

এরপর কংগ্রেসকে বিঁধে অমিত শাহ বলেছেন, “কংগ্রেস ৭০ বছর শাসন করেছে, কিন্তু দরিদ্রদের বাড়িতে শৌচাগার পর্যন্ত নেই। আপনারা মোদীজিকে প্রধানমন্ত্রী করেছিলেন, তারপর রাজ্যের ২.৬১ কোটি মানুষের বাড়িতে শৌচাগার তৈরির কাজ হয়েছে।” আউরাইয়ার জনগণের উদ্দেশে অমিত শাহ বলেছেন, “আউরাইয়াতে স্বাস্থ্য সুবিধা প্রদানে জন্য, বিজেপি এখানে একটি মেডিকেল কলেজ তৈরির কাজ শুরু করেছে। আউরাইয়া থেকে দিবিয়াপুর রোডওয়েজের বাস সার্ভিস চালু করার জন্য একটি বাস স্টেশন তৈরির কাজও শুরু হয়েছে।” জনগণের উদ্দেশে অমিত শাহ বলেছেন, “২০২২ সালের ভোট মোদীজির হাত মজবুত করার ভোট। যোগীজিকে পুনরায় মুখ্যমন্ত্রী করার ভোট, ফের একবার ৩০০ অতিক্রম করতে হবে।” প্রসঙ্গত, এদিন উত্তর প্রদেশের মৈনপুরীতে নির্বাচনী জনসভা করেছেন অমিত শাহ।

Releated Posts

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026

মোদির ‘নিরাপদ ভারত’ ভাবনায় ২০২৬ সালেই ৫১ কুখ্যাত অপরাধীকে দেশে ফেরানো হয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নিরাপদ ও সুরক্ষিত ভারত’-এর লক্ষ্যে ২০২৬ সালে এখনও পর্যন্ত ৫১ জন কুখ্যাত…

ByByNews Desk Aug 24, 2026

সৌদি ফেরতদের লিঙ্গ বৈষম্যমূলক মনোভাবের রিপোর্টে ‘উদ্বেগজনক’ মন্তব্য শশী থারুরের

তিরুবনন্তপুরম, ২৪ আগস্ট (আইএএনএস): সৌদি আরব থেকে কেরলে ফিরে আসা অভিবাসীদের মধ্যে নারীর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক হিংসা নিয়ে তুলনামূলকভাবে…

ByByNews Desk Aug 24, 2026

ভারতে ‘১,৫৮০টি সুজুকি’ তৈরির আহ্বান জাপানি সংস্থাগুলিকে পীযূষ গোয়েলের

টোকিও, ২৪ আগস্ট (আইএএনএস): ভারতে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়িয়ে সুজুকির মতো সাফল্যের নজির তৈরি করার জন্য জাপানি…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top