News Flash

  • Home
  • বিদেশ
  • অস্ট্রেলিয়া সীমান্ত উন্মুক্ত করার সিদ্ধান্তে খুশি জয়শঙ্কর, সহযোগিতার আশ্বাস মারিসের
Image

অস্ট্রেলিয়া সীমান্ত উন্মুক্ত করার সিদ্ধান্তে খুশি জয়শঙ্কর, সহযোগিতার আশ্বাস মারিসের

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২১ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ টিকা নেওয়া পর্যটক ও ব্যবসায়ীদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মারিস পেইনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “অস্ট্রেলিয়া সরকারের সীমান্ত উন্মুক্ত করার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি, এর ফলে ভারত থেকে যাঁরা ফিরে আসার অপেক্ষায় রয়েছেন বিশেষ করে পড়ুয়া, অস্থায়ী ভিসাধারী, বিচ্ছিন্ন পরিবার উপকৃত হবে, এটি এমন একটি সিদ্ধান্ত যা প্রশংসার যোগ্য।”

যৌথ সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মারিস পেইন বলেছেন, “কৌশলগত গবেষণা উদ্যোগে সহযোগিতার জন্য আমরা মধ্য-কেরিয়ার অস্ট্রেলিয়ান এবং ভারতীয় পেশাদারদের সমর্থন করব। আমরা মৈত্রী সাংস্কৃতিক অংশীদারিত্বের অধীনে দুই দেশে সাংস্কৃতিক বিনিময় এবং সৃজনশীল শিল্পের ভূমিকাকে সমর্থন করার জন্য ৪ বছরের মধ্যে ৬ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করব।”

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top