News Flash

  • Home
  • দেশ
  • TMC: রাজ্যপালের অপসারণ চেয়ে রাজ্যসভায় প্রস্তাব তৃণমূলের
Image

TMC: রাজ্যপালের অপসারণ চেয়ে রাজ্যসভায় প্রস্তাব তৃণমূলের

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিমবঙ্গের রাজ্যপালের অপসারণ চেয়ে রাজ্যসভায় স্বতন্ত্র প্রস্তাব আনল তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় শুক্রবার রাজ্যসভার সচিবালয়ে ওই প্রস্তাব আলোচনার জন্য জমা দেন। তাতে রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে অপসারণের দাবি জানানো হয়েছে। অভিযোগ, রাজ্যপাল রাজ্য সরকারের দৈনন্দিন প্রশাসনিক কাজকর্মে অযথা হস্তক্ষেপ করছেন। রাজ্য সরকারের সাংবিধানিক কর্তৃত্বকেও নিয়মিত চ্যালেঞ্জ করা হচ্ছে। কখনও বিবৃতি দিয়ে, কখনও টুইট করে, আবার কখনও বা ইলেক্ট্রনিক কিংবা সামাজিক মাধ্যমে রাজ্যপাল সরকারের সমালোচনা করে যাচ্ছেন বলে অভিযোগ তৃণমূলের।

নেত্রী মমতার নির্দেশ মতোই বৃহস্পতিবার লিখিতভাবে ধনকড়কে অপসারণের দাবিতে রাজ্যসভার সচিবালয়কে চিঠি দিয়েছেন সুখেন্দুশেখর রায়। রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতকের বক্তব্য, “রাজ্যসভার রুলবুকের ১৭০ নম্বর ধারা অনুযায়ী আমি এই স্বতন্ত্র প্রস্তাব পেশ করছি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় যেভাবে নির্বাচিত রাজ্য সরকারের প্রতিদিনের কাজকর্মে হস্তক্ষেপ করছেন, এবং সাংবিধানিক পদে থাকা আধিকারিক ও সরকারের নীতির সমালোচনা করছেন, এই সদন তার নিন্দা করুক।” এরপরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাজে সুখেন্দুশেখরবাবু জগদীপ ধনকড়কে রাজ্যপালের পদ থেকে অপসারণ করার আরজি জানান। যদিও সুখেন্দুবাবু এই আরজি জানানোর পরই রাজ্যসভা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব পর্যন্ত মুলতুবি হয়ে যায়। রাজ্যসভা সুখেন্দুবাবুর এই প্রস্তাব গ্রহণ করছে কিনা, সেটা পরে জানা যাবে।

Releated Posts

আগামীকাল ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের সংলাপ, যৌথভাবে সভাপতিত্ব করবেন রাজনাথ সিং ও রিচার্ড মার্লস

নয়াদিল্লি, ৩১ মে (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত…

ByByNews Desk May 31, 2026

সাইবারাবাদের ১,০০০ কোটি টাকার জমি কেলেঙ্কারিতে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

হায়দরাবাদ, ৩১ মে (আইএএনএস): তেলেঙ্গানার সাইবারাবাদ পুলিশ প্রায় ১,০০০ কোটি টাকার কথিত জমি কেলেঙ্কারি মামলায় আরও দুই অভিযুক্তকে…

ByByNews Desk May 31, 2026

নিরাপত্তা ও শান্তির পরিবেশেই আনন্দ-উৎসবের প্রকৃত উদযাপন সম্ভব: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ৪ মার্চ (আইএএনএস): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার বলেছেন, নিরাপত্তা, শান্তি এবং পারস্পরিক বিশ্বাসের পরিবেশেই আনন্দ…

ByByNews Desk May 31, 2026

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভোপালে কংগ্রেসের বিক্ষোভ, দিগ্বিজয় সিং-সহ একাধিক নেতা আটক

ভোপাল, ৩০ মে (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে শনিবার ভোপালে বিক্ষোভ…

ByBySandeep Biswas May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top