News Flash

  • Home
  • প্রধান খবর
  • Unbridled corruption : কংগ্রেসের একটাই পরিচয়, ক্ষমতায় এলেই লাগামহীন দুর্নীতি : প্রধানমন্ত্রী
Image

Unbridled corruption : কংগ্রেসের একটাই পরিচয়, ক্ষমতায় এলেই লাগামহীন দুর্নীতি : প্রধানমন্ত্রী

শ্রীনগর (উত্তরাখণ্ড), ১০ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসকে ফের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, কংগ্রেসের একটাই পরিচয়…ক্ষমতায় এলে তাঁদের দুর্নীতি লাগামহীন হয়ে যায়, ক্ষমতা চলে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে যায়। পাশাপাশি উত্তরখণ্ডের জনগণের কাছে একাধিক আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, “আগামী ১৪ তারিখ অসততা ও দুর্নীতিকে ব্লক করে দেবেন, ১৪ তারিখ ব্লক করে দেবেন বংশবাদ ও পরিবারবাদকে, ১৪ ফেব্রুয়ারি দেবভূমি থেকে তোষণকে বাইরের রাস্তা দেখিয়ে দেবেন।” বৃহস্পতিবার উত্তরাখণ্ডের শ্রীনগরে রাজনৈতিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, “কেদার ধামে ২০১৭ সালে আমরা পুনঃউন্নয়ন কাজ শুরু করেছিলাম এবং বেশিরভাগ প্রকল্প সম্পন্ন হয়েছে। বদ্রীনাথ ধামের উন্নয়নের জন্য কয়েকশো কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু হয়েছে। চারধাম প্রকল্পের অধীনে, ১২ হাজার কোটি টাকা ব্যয়ে একটি অল ওয়েদার রাস্তা তৈরি করা হচ্ছে।”

কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “কংগ্রেসের একটাই পরিচয়…ক্ষমতায় এলে তাঁদের দুর্নীতি লাগামহীন হয়ে যায়, ক্ষমতা চলে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়। বিগত ১০ বছর ধরে উত্তরাখণ্ডের জনগণ তাঁদের লোকসভায় শূন্য দিচ্ছেন। বিধানসভাতেও ৫ বছর ধরে তাঁরা ক্ষমতার বাইরে।” মোদী বলেছেন, “বছরের পর বছর ধরে উত্তরাখণ্ডের জনগণকে জলের সুবিধা থেকে বঞ্চিত করেছিল কংগ্রেস। জলের জন্য মা-বোনদের মাথায় কলসি নিয়ে বহুদূর যেতে হতো। আমরা জল জীবন মিশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার একটি অভিযান শুরু করেছি। বর্তমানে উত্তরাখণ্ডের প্রায় ৮ লক্ষ বাড়িতে পাইপের মাধ্যমে জল পৌঁছেছে।”

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top