News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল, ক্ষোভ
Image

Protest : বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল, ক্ষোভ

তেলিয়ামুড়া, ৮ ফেব্রুয়ারি : বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চলছে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা। হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা মুমূর্ষ রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। ফলে ওই সব রোগীরা নিজেদের পকেটের টাকা খরচ করে যেতে বাধ্য হচ্ছেন রাজ্যের প্রধান রেফারাল হাসপাতালে।


প্রসঙ্গত,  কয়েক দিনের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সহ বেশকিছু বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা ছিল। স্বাভাবিকভাবেই তেলিয়ামুড়া মহকুমা সহ প্রত্যন্ত এলাকার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসক পেয়ে মনে করেছিলেন স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কোন এক অজ্ঞাত কারণে বিশেষজ্ঞ চিকিত্সকদের আসা বন্ধ হয়ে গেছে। তাতে বেকায়দায় পড়তে হচ্ছে তেলিয়ামুড়া মহকুমা সহ প্রত্যন্ত এলাকার মুমূর্ষ রোগীর সহ পরিবার-পরিজনদের।


শুধু তাই নয় হাসপাতালে ব্লাড ব্যাংক, অপারেশন থিয়েটার চালু করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হলেও কোনো এক অজ্ঞাত কারণে সেগুলিও মুখ থুবরে পড়ে আছে। এছাড়াও করোনাকালে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অক্সিজেন প্লান্ট তৈরি হলেও সেটাও কোন কাজে আসছে না। এত বড় একটি মহকুমা হাসপাতালে তিনটি শিফটে শুধুমাত্র একজন চিকিৎসক দিয়েই চালানো হচ্ছে। ফলে অতিরিক্ত রোগীর চাপে নাজেহাল হতে হয় ওই চিকিৎসককে।


একদিকে প্রসূতি বিভাগের চিকিৎসক থাকলে অন্যদিকে যদি দুর্ঘটনা খবর আসে তাহলেই চিকিৎসকদের বেকায়দায় পড়তে হয়। যার ফলে দুদিন বাদে বাদে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তাণ্ডবলীলাও দেখার সুযোগ মেলে। এনিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্মরত এক মহিলা স্বাস্থ্য কর্মীর কাছে জানতে চাওয়া হলে তিনি সাফ জানিয়ে দেন, বর্তমানে এই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কোন বিশেষজ্ঞ চিকিৎসক আসেন না। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পূর্বে এই হাসপাতালেই আসতেন। কিন্তু বর্তমানে তা শূণ্যের কৌটায়।
ফলে, ফের কবে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরু হয় সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top