News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Trinamool : সুদীপ-আশীষ কংগ্রেসে ফিরলেও রাজ্যে ক্ষমতা দখল করতে পারবে না : তৃণমূল
Image

Trinamool : সুদীপ-আশীষ কংগ্রেসে ফিরলেও রাজ্যে ক্ষমতা দখল করতে পারবে না : তৃণমূল

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : বিজেপির ছেড়ে সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা কংগ্রেসে যোগ দিলেও রাজ্যে কংগ্রেসের শাসন ক্ষমতায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই বলে অভিমত ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক।


মঙ্গলবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কংগ্রেসের এই রাজ্যে কোন শক্তি নেই। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে সুবল ভৌমিক বলেন, শাসক দল বিজেপির কাদের ধরে রাখতে পারবে তা এখনও বলা মুশকিল। রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি বলেন শিক্ষায় বেসরকারীকরণ এবং স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারি পুঁজি বিনিয়োগের যে সব প্রচেষ্টা চলছে তা জনগণ কোন ভাবে মেনে নেবেন না। রাজ্যের এবং দেশের আর্থিক দুর্দশা সম্পর্কে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সামান্যতম সহানুভূতিশীল নয় বলেও অভিযোগ করেন তিনি।


এদিকে, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি কে আরো মজবুত করার লক্ষ্যে আগরতলায় তৃণমূল কংগ্রেস তপশীল জাতি সেলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন থেকে আহ্বান জানানো হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য প্রত্যেকে এগিয়ে আসুন।  আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার গড়ে তোলা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top