News Flash

  • Home
  • প্রধান খবর
  • West Bangal Governor : সংবিধান বিরোধী কাজের অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
Image

West Bangal Governor : সংবিধান বিরোধী কাজের অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : এবার রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। অবিলম্বে তাঁকে সরানোর দাবিতে এই মামলা বলে সূত্রের খবর।

তাঁর ‘সংবিধান বিরোধী কাজ’-এর অভিযোগে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী এই জনস্বার্থ মামলা করেছে। মামলায় পক্ষ করা হয়েছে রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে।

সম্প্রতি তুঙ্গে উঠেছে রাজ্য-রাজ্যপাল তরজা। রাজ্য প্রশাসনকে তোপ দেগে জগদীপ ধনকর বলেন, “বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে। এটা বরদাস্ত করতে পারব না। বাংলার মাটিকে রক্তরঞ্জিত হতে দেখতে পারব না। বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। সংবিধানকে রক্ষা করা আমার কাজ। মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী কাজ করবেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, সময় বের করে আমার সঙ্গে কথা বলুন। ব্যক্তিগত অহং নিয়ে চলা ঠিক নয়।” এর পরই বাজেট অধিবেশনে ভাষণ শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে কাছে ‘বাংলার রাজ্যপালকে অপসারণ করুন, সংসদীয় গণতন্ত্রের স্বার্থে রাজ্যপালকে সরান’, এই আর্জি জানান লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, রাষ্ট্রপতিই রাজ্যপালের নিয়োগকারী এবং তাঁকে অপসারণ বা বদলিও করেন রাষ্ট্রপতি। তাই তাঁকেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে সরানোর অনুরোধ করেন সুদীপ । আগেই জানা গিয়েছিল, রাজ্যপালের বিরুদ্ধে সংসদে প্রস্তাব আনছে তৃণমূল। রাজ্যপালের অপসারণ চেয়ে সংসদে প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল। বিধানসভায় রাজ্যপালের আক্রমণের পরে সুর চড়াচ্ছে তৃণমূল ‘সাংবিধানিক পদে থেকেও কর্তব্যে গাফিলতি’র অভিযোগ তুলে অপসারণের প্রস্তাব সংসদে আনতে পারে তৃণমূল। সূত্রের খবর, রাজ্যসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারেন সুখেন্দু শেখর রায়।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top