News Flash

  • Home
  • দিনের খবর
  • বালি পাচার মামলায় ধৃত চান্নির ভাইপো ভূপিন্দর, ভোটের আগে শোরগোল পঞ্জাবে
Image

বালি পাচার মামলায় ধৃত চান্নির ভাইপো ভূপিন্দর, ভোটের আগে শোরগোল পঞ্জাবে

জলন্ধর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে আর মাত্র কিছু দিনই পরই বিধানসভা নির্বাচন, ভোটের মুখে গ্রেফতার হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপিন্দর সিং হানি। বালি পাচার মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভূপিন্দরকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পঞ্জাবে।

উল্লেখ্য, গত মাসেই বালি পাচার মামলায় পঞ্জাবের বিভিন্ন জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। সে সময়ও মুখ্যমন্ত্রীর আত্মীয়ের কাছ থেকে নগদ আট কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। নগদ টাকা, দামি হাতঘড়ি, মোবাইল, সোনা ইত্যাদি বাজেয়াপ্ত হয়। আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবের ১১৭ আসনে ভোট। তার আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্জাবের রাজনৈতিক মহলে। ইডি সূত্রের খবর, অবৈধ বালি পাচার মামলায় বৃহস্পতিবার প্রায় সারাদিন জলন্ধরে জেরা করা হয় ভূপিন্দর সিং হানিকে। দীর্ঘ জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026

পুনেতে অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস, বডিবিল্ডিং ও নেশার নামে বিক্রি; গ্রেফতার ৫

পুনে, ২৯ জুলাই (আইএএনএস): ফিটনেস ও বডিবিল্ডিংয়ের নামে যুবকদের জীবন বিপন্ন করে তোলা একটি অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top