News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনা সংক্রমণ ৯,১৯১ জন, একদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের
Image

রাজ্যে করোনা সংক্রমণ ৯,১৯১ জন, একদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের

কলকাতা, ২২ জানুয়ারি (হি.স.) : করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যজুড়ে জারি রয়েছে কড়া বিধিনিষেধ। শনিবার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ সামান্য বাড়লেও নিম্নমুখী পজিটিভিটি রেট। মাত্র দু’টি জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি। আবার দুই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা একশোর নিচে।

শনিবার রাজ্য স্বাস্থ্যদফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। শুক্রবারের তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণ। তবে চিন্তা বাড়িয়ে এদিনও ঊর্ধ্বমুখী রাজ্যে করোনায় মৃত্যুর গ্রাফ। একদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৩১৩ জন।
দৈনিক সংক্রমণের নিরিখে এগিয়ে কলকাতা। সেখানে ১ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়েছেন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে দৈনিক আক্রান্ত ১ হাজার ৩৬০ জন। উত্তরবঙ্গেও আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। দার্জিলিংয়ে সংক্রমিতের সংখ্যা ৮০০ পেরিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৫৮ হাজার ২৬৫ জন। করোনা একদিনে প্রাণ কেড়েছে ৩৭ জনের। কলকাতা এবং হাওড়া-দুই জেলাতে মৃত্যু হয়েছে ৭ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি ২০ হাজার ৩১৩ জন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top