চেন্নাই, ১১ জানুয়ারি (হি.স.): দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষা শেষ হচ্ছে ১২ জানুয়ারি, বুধবার। ওই দিন একসঙ্গে তামিলনাড়ুতে ১১টি নতুন সরকারি মেডিকেল কলেজের উদ্বোধন হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১১টি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি চেন্নাইয়ে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিকাল তামিল (সিআইসিটি)-র নতুন ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে জানানো হয়েছে, বুধবার, ১২ জানুয়ারি তামিলনাড়ুতে ১১টি নতুন সরকারি মেডিকেল কলেজ ও চেন্নাইয়ে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিকাল তামিল-এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভার্চুয়ালি। নতুন মেডিকেল কলেজগুলি প্রায় ৪০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে, যার মধ্যে প্রায় ২,১৪৫ কোটি টাকা কেন্দ্রীয় সরকার এবং বাকি অর্থ তামিলনাড়ু সরকার দিয়েছে।

