Earthquake: ৪.৩ তীব্রতার ভূমিকম্প আন্দামানে, কম্পন আতঙ্ক সমগ্র দ্বীপপুঞ্জে

পোর্টব্লেয়ার, ৮ জানুয়ারি (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। শনিবার বেলা ১১.১২ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। দিগলিপুর থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণে এবং ক্যাম্পবেল বে থেকে ৪৪৮ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, শনিবার বেলা ১১.১২ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে, ১০.৯৮ অক্ষাংশ এবং ৯৩.১৮ দ্রাঘিমাংশ। সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা কম্পন টের পাওয়া যায়। কোথাও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।