ভারতে ওমিক্রনে সংক্রমিত বেড়ে ২,১৩৫, সুস্থ হয়েছেন ৮২৮ জন : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনার নয়া রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বুধবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ১৩৫-এ পৌঁছেছে, ওমিক্রনে সংক্রমিত ২,১৩৫ জনের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৮২৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২,১৩৫-তে পৌঁছেছে, মোট ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুধবার সকালের বুলেটিনে জানিয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রনে মোট আক্রান্ত ৬৫৩ জন, দিল্লিতে ৪৬৪ জন, কেরলে ১৮৫ জন, রাজস্থানে ১৭৪ জন, গুজরাটে ১৫৪ জন, তামিলনাড়ুতে ১২১ জন। সবমিলিয়ে দেশের মোট ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২,১৩৫-এ পৌঁছেছে। ওমিক্রনে আক্রান্ত ২,১৩৫ জনের মধ্যে ইতিমধ্যেই ৮২৮ জন সুস্থ হয়েছেন।