ভিরুধুনগর, ৫ জানুয়ারি (হি.স.): এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। তামিলনাড়ুর ভিরুধুনগর জেলায় ফের আতশবাজির ফ্যাক্টরিতে বিস্ফোরণ! এবার প্রাণ হারালেন ৪ জন। এর আগে গত ১ জানুয়ারি ভিরুধুনগর জেলার নাথামপট্টির কাছে কালাথুর গ্রামে আতসবাজির কারখানায় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণেও ৪ জনের মৃত্যু, সেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বুধবার বিস্ফোরণ হয়েছে ভাইয়ামপট্টি এলাকায় অবস্থিত একটি আতসবাজির কারখানায়। বিস্ফোরণের মৃত্যু হয়েছে ৪ ও ৩ জন আহত হয়েছেন।
জেলা কালেক্ট মেঘনাথ রেড্ডি জানিয়েছেন, বুধবার সাত্তুরের কাছে বিজয়াকারিসালকুলামে রাসায়নিক মেশানোর সময় বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুনও ধরে যায়, মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে ওই কারখানার মালিকও রয়েছেন। যে স্থানে রাসায়নিক মেশানো হচ্ছিল বিস্ফোরণের জেরে সেই স্থান মাটিতে মিছে গিয়েছে। গুরুতর অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



